কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আজমাতা এলাকায় বন্দুক দিয়ে পাখি শিকারের অপরাধে জয়নাল আবেদীন (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। স্থানীয়দের নজরে পড়ে পুলিশে খবর দেয়ার পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত ও থানার পুলিশ উপস্থিত হয়ে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। শিকার করা পাখিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং ব্যবহৃত বন্দুক জব্দ করা হয়েছে। প্রশাসন জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয়, এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













