1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার - আমার সকাল ২৪ |
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৩৮|
ব্রেকিং নিউজ:
মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাটে প্রশাসনের যৌথ অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ ধ্বংস মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ ক্লিনিককে জরিমানা জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল বান্দরবান বিএডিসি কৃষি উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে দিনের পর দিন, অনুপস্থিত কর্মকর্তারা—স্থবির কৃষি সেবা নোহা মাইক্রোবাসে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬,
সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার
সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার

সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ী ও ১ জন ছিনতাইকারী রয়েছে। পৃথক কয়েকটি অভিযানে এই সাফল্য অর্জন করে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আঃ আজিজ (৪১), রফিকুল ইসলাম (৩৩), মোঃ শামীম (৩৬) ও মোঃ নজরুল ইসলাম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

অপর একটি অভিযানে একই সময় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফুয়াদ হোসেন (২৭) ও আশরাফুল আলম সুজন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

পরবর্তীতে ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সাভার থানাধীন পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে রবিন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

অন্যদিকে, ২২ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সাভার থানাধীন ওয়াবদা রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাফর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এছাড়াও একই দিনে সাভার ব্যাংক কলোনী এলাকায় পৃথক অভিযানে মোঃ রনি মোল্লা (২৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আঃ আজিজের বিরুদ্ধে ৯টি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি, মোঃ শামীমের বিরুদ্ধে ১টি এবং রনি মোল্লার বিরুদ্ধে ৩টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper