
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্সের অভিযানে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টাস্কফোর্স চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো: রফিকুল ইসলাম ওরফে রফিক (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত রফিকুল ইসলাম সদর মডেল থানাধীন আজাইপুর বাগানপাড়া এলাকার মৃত বিশু মণ্ডলের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।