আশুগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারি
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
২১ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
১. মো. কাজী নজরুল ইসলাম (১৮)
পিতা: মৃত আব্দুল মান্নান
মাতা: মোছা. নেহারা খাতুন
সাং: রামগঞ্জ (দৌলতপুর)
পোস্ট: সিকান্দরপুর-৩৩০০
ইউপি: পুকড়া
থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ
২. মো. বশির মিয়া (২৯)
পিতা: মো. ফিরোজ আলী
মাতা: দয়া বেগম
সাং: বারাপৈত
ইউপি: পৈল
থানা: হবিগঞ্জ সদর, জেলা: হবিগঞ্জ
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।