
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ || আমার সকাল ২৪
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাতু হাজীর বাড়ির কবরস্থানের উত্তর পাশে একটি পুকুরের ঘাটে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন (৩২)-কে আটক করা হয়। তিনি করিমপুর (লাতু হাজী বাড়ি) এলাকার মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।
পরে তার দেহ তল্লাশি করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।