
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিভিন্ন সময়ে উপজেলার পৃথক স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ১৫ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানাধীন বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে কসবা থানাধীন কুটি ইউনিয়নের কুটি হায়দারনগর এলাকায় পলাতক আসামি মোঃ হুরন মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল (৩০), পিতা: মোঃ মিজানুর রহমান, মাতা: রওশনারা বেগম, গ্রাম: কাউতলা, থানা: মনোহরগঞ্জ, জেলা: কুমিল্লা।
২. সাইদুর রহমান সাইদু (৪৫), পিতা: জসিম উদ্দিন রসু, মাতা: হাসনে আরা বেগম, গ্রাম: চম্পকনগর (বুধিয়া পাড়া), থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
৩. মোঃ হেলাল উদ্দিন (৪০), পিতা: মোঃ হোসেন মিয়া, মাতা: সুগন্তলা বেগম, গ্রাম: চম্পকনগর (বুধিয়া পাড়া), থানা: নরসিংদী সদর, জেলা: নরসিংদী।
এ ঘটনায় কসবা থানায় পৃথক তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে।