
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপির নিরঙ্কুশ জয়কে বাংলাদেশের সব নাগরিকের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও অপর্ণা রায় দাস, যিনি শ্রী শ্রী রমনা কালী মন্দির-এর সভাপতি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রমনা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এটি প্রমাণ করে নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ কতটা প্রবল। জাতীয়তাবাদী শক্তির এই বিজয় শুধু বিএনপির নয়, এটি সকল বাংলাদেশীর বিজয়।”
সভাটি শ্রীমা আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন তপন মজুমদার, নিবাস চন্দ্র মাঝি, নিমচন্দ্র ভৌমিক, রমেশ দত্ত, সুভাষ চন্দ্র দাস, গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, মিন্টু বসু, তন্ময় সাহা, এসকে সবুজ, সমীর সরকার, সুবীর দত্ত, পরান সাহা, মনি শংকর রায়, মৃণাল মজুমদার, পিংকি রায় প্রমুখ।