1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
যে মেলায় গেলে ‘মনের ইচ্ছে পূরণ’ হয়! - আমার সকাল ২৪ |
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:০৬|
ব্রেকিং নিউজ:
মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার চট্টগ্রামের জিইসি মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড: নারী যাত্রী আহত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, ২ বছরের কারাদণ্ড ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান ফলন বৃদ্ধিতে কৃষক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার বগুড়ায় ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার ৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, টিকা সংকটে ফিরতে পারে নির্মূল রোগ পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও গরু জব্দ, মূল্য প্রায় ৩.৭ লাখ টাকা লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজাসহ ০৪ জন গ্রেফতার ঝিকরগাছায় জামায়াতের রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার চাঁদপুরে এনসিপি’র বিশাল যোগদান: দুই শতাধিক নেতাকর্মী যুক্ত কুয়েত থেকে একসঙ্গে ৩০ প্রবাসীর মরদেহ দেশে, মালয়েশিয়া-লিবিয়া থেকেও ফিরেছে আরও ৬ জন বাবুল নামে এক ব্যক্তির কারাগারে মৃত্যু হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার উত্তর দিঘলদীতে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দৌলতপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাকাতির সময় দুইজন আটক, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় কিশোর ফুটবলার নিহত, এলাকায় উত্তেজনা ইসরায়েলকে হামলা বন্ধে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে ১২ জেলে আটক, জাল ও নৌকা জব্দ সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু: ভোলার ৬৫ হাজার জেলে দুশ্চিন্তায় চাঁদপুরের মতলব দক্ষিণে শিশুর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেফতার কসবায় থানা পুলিশের পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ঝিকরগাছায় কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগৈলঝাড়ায় ব্রিজে রডের বদলে বাঁশ: সত্যতা পেয়ে ঢালাই ভাঙার নির্দেশ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম: সব আবেদন এখন ডিজিটাল নওগাঁর আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি রামপালে বিশুদ্ধ পানির তীব্র সংকট: লবণাক্ততা ও অব্যবস্থাপনায় জনজীবন বিপর্যস্ত, জরুরি পদক্ষেপের দাবি প্রতিষ্ঠার চার দশক পেরিয়েও সরকারি স্বীকৃতি নেই—অবহেলায় বিপর্যস্ত মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ইটভাটার পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার জ্বালানিসংকটে বন্ধ ইছামতী নদী খননের কাজ, লোকসানের শঙ্কা

যে মেলায় গেলে ‘মনের ইচ্ছে পূরণ’ হয়!

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, মে ৪, ২০২৪,
যে মেলায় গেলে ‘মনের ইচ্ছে পূরণ’ হয়!
যে মেলায় গেলে ‘মনের ইচ্ছে পূরণ’ হয়!

গাইবান্ধার মীরের বাগানে ‘মানত পূরণের’ মেলা শুরু!

 

বৈশাখের প্রথম দিন থেকেই শুরু হয়েছে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ইতিহাসখ্যাত মীরের বাগানের ‘মানত পূরণের’ মেলা। প্রতি বছর বৈশাখ মাসজুড়েই চলে এ মেলা।

মনের ইচ্ছা পূরণে মাজারে তবারক দেয়ার প্রস্তুতিতে ভক্তদের ব্যস্ততা গোটা মেলাজুড়ে। শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, কেউ অস্থায়ী উনুনে আগুন জ্বালছেন, কেউবা মানতের খিচুড়ি রাঁধছেন, আবার কেউ করছেন মাজার জিয়ারত। তাদের বিশ্বাস, এতে অসুখ-বিসুখ কিংবা যেকোনো ধরনের ‘বালা-মুসিবত’ দূর হবে।

দেশের বিভিন্ন এলাকা থেকে মানত বা ইচ্ছা পূরণের আশায় প্রতিদিন বিভিন্ন ধর্মের শত শত ভক্ত নারী-পুরুষ এখানে এসে মাজার জিয়ারত করেন এবং খিচুড়ি রান্না করেন। রান্না করা খিচুড়ি মাজার কর্তৃপক্ষ এবং দরিদ্রদের মধ্যে বণ্টন করে নিজেরা খান এবং তবারক হিসেবে বাড়িতেও নিয়ে যান।

ভক্তরা বাড়ি থেকে চাল-ডাল, মুরগি, মাংস ও জ্বালানি কাঠসহ রান্নার অন্যান্য সরঞ্জাম নিয়ে আসেন মাজারে। মাজারের সামনে চুলায় রান্না করা হয় খিচুড়ি।

ভক্তরা জানান, দুরারোগ্য অসুখ ও সন্তান কামনাসহ নানা সমস্যা সংকট নিরসনে মানত পূরণের লক্ষ্য নিয়ে তারা এখানে আসেন। মাজার সংলগ্ন এলাকায় অস্থায়ী চুলা বানিয়ে চলে বিশেষ খিচুড়ি রান্না। আবার অনেকে মানতের বাইরে পরিবার নিয়ে পিকনিক করতেও আসেন এ মেলায়।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, শত বছর থেকে মানুষ তাদের মনোবাসনা পূরণের আশায় এখানে আসেন।

মেলায় আসা ভক্ত শ্রী রাধা রানী বলেন, ‘সব ধর্মের মানুষ এখানে আসেন। আমার সন্তান হচ্ছিল না, এখানে মানত করার পর হয়েছে, তাই তোবারক দিতে এসেছি।’

মাজারের মোতোয়ালি সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে থেকে প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এ মেলা চলে আসছে এবং কয়েকশ বছর আগে এ মাজার নির্মিত হয়েছে। এ মাজারে ঐতিহাসিক পীর শাহ সুলতান গাজী, মীর মোশারফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহর কবর রয়েছে।

এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক অংশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper