1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ - আমার সকাল ২৪ |
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৫|
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত চট্টগ্রামের ইপিজেডে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মারমা সম্প্রদায়ের ৪ জন গ্রেফতার কিশোরগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল মুলাদীতে ঘর থেকে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আজ রানা প্লাজা ট্র্যাজেডি দিবস: বিচার ও ক্ষতিপূরণের আশায় হাজারো শ্রমিক নোয়াখালীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি — গ্রেপ্তার ১ চৌমুহনীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর ইসলামগঞ্জ বাজারে জবাইকৃত শিয়াল উদ্ধার মতলব দক্ষিণে ইয়াবাসহ বাবা-ছেলে আটক জগন্নাথপুর পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান: সম্ভাব্য মেয়র প্রার্থী সুজাতুর রেজার উদ্যোগ জগন্নাথপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বোরোসহ অন্যান্য ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বিত তৎপরতা কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধামইরহাটে প্রশাসনের যৌথ অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ ধ্বংস মতলবে ইটভাটায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সাভার-আশুলিয়ায় ডিবির ব্যাপক অভিযানে হেরোইন, ইয়াবা ও চোলাই মদসহ ৯ আসামি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগ জগন্নাথপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিমলায় ভুট্টা ক্ষেতে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ইএসডিও থ্রাইড প্রকল্পের আওতায় আদিবাসীদের ছাগল পালন বাবদ নগদ অর্থ বিতরণ বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ইজারাদারের ওপর হামলা, বাজার দখলের অভিযোগ শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা যুবক, হাসপাতালে মৃত্যু চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ ক্লিনিককে জরিমানা জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী

নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

মোঃ পারভেজ মিয়া
  • আপলোডের সময় : শনিবার, মে ১৮, ২০২৪,
নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ
নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

নিত্যপণ্যের দামে স্বস্তি মিলছে না, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

 

মোঃ পারভেজ মিয়া, সালথা উপজেলা প্রতিনিধি:

কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের দাম বাড়ায় সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। বরং দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশির ভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ ছাড়া অস্থিরতা তৈরি হয়েছে ডিম ও মাংসের বাজারেও। এদিকে কোরবানির ঈদের বাকি প্রায় দেড় মাস। এর মধ্যেই মসলার বাজার ঊর্ধ্বমুখী।

বিক্রেতারা জানান, তীব্র গরমের কারণে ব্যহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেওয়ায় পণ্যের দাম বাড়ছে। আর ক্রেতারা বলেন, এ বছর রোজার আগে থেকেই বেড়েছে পণ্যের দাম। কিন্তু ঈদের পরও সেই দাম বৃদ্ধি অব্যাহত থাকায় চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তদের সংসারে। অসহায় ক্রেতাদের এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। ব্যবসায়ীরাও বুঝে গেছে, দাম বাড়ালেও পণ্য কিনবে সাধারণ মানুষ। তাই খেয়াল-খুশিমতো দাম বাড়ানো হচ্ছে ।

বৃহস্পতিবার (১৬ মে) ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিকেজি রসুন ২০০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৬০ টাকা, পেঁপে ৮০ টাকা, টমেটো ৮০ টাকা, পটল ৬০ টাকা, গাজর ৬০ টাকা, বিক্রি হচ্ছে। এ ছাড়া ধুন্দল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, লতি ৭০ টাকা, আলু ৫০-৫৫ টাকা, ঝিঙা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়েছে কাঁচা মরিচেরও। প্রতিকেজি কাঁচা মরিচ দাম হাকাচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা। এ ছাড়া প্রতি চালকুমড়া বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। আর বাজারে ডাটা শাকের আঁটি ২০ টাকা, পাটশাক ১৫ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কলমিশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তির খবর নেই মাছের বাজারেও। প্রকারভেদে মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা।

এদিকে স্বস্তির খবর নেই মাছের বাজারেও। ক্রেতারা মাছ কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। নদী ও হাওরের মাছ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে গেছে অনেক আগেই। চাষের মাছও এখন বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে।

মধ্যবিত্তরা বোবা হয়ে গেছেন।নিম্নমধ্যবিত্তরা টিসিবির পণ্যের জন্য বসে থাকে অধীর আগ্রহে কবে পাবে একটু স্বস্তির দামে ।আর স্বল্পআয়ের মানুষের দুঃখ এখন সীমাহীন। মানুষের কষ্ট লাঘবে সরকার কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, সেখানেও কালো হাতের থাবা।

উপকারভোগী নির্বাচনে স্বজনপ্রীতি ও অনিয়ম চরমে। সামাল দিতে গিয়ে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। এমন বাস্তবতায় অর্থনীতি বিশ্লেষকেরা দেশের মূল্যস্ফীতির বিষয়টিকে সামনে আনছেন।

অর্থনীতিবিদদের মতে, দেশের সাধারণ মানুষ নিত্যপণ্যের অস্বাভাবিক ব্যয়বৃদ্ধিতে কষ্টে আছেন এবং দুর্বিষহ জীবনযাপন করছেন। মূল্যস্ফীতি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের প্রকৃত আয় কমিয়ে দিচ্ছে। নতুন করে অনেককে দারিদ্র্যের খাতায় নাম লিখিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper