1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার - আমার সকাল ২৪ |
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৩৬|
ব্রেকিং নিউজ:
চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ ক্লিনিককে জরিমানা জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল বান্দরবান বিএডিসি কৃষি উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে দিনের পর দিন, অনুপস্থিত কর্মকর্তারা—স্থবির কৃষি সেবা নোহা মাইক্রোবাসে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক জগন্নাথপুর–শান্তিগঞ্জ–দিরাইবাসীর দীর্ঘদিনের স্বপ্ন: চন্ডিডর ব্রিজ কবে মিলবে বাস্তবতা মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর, হাত ভাঙার অভিযোগ চাচার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শিমুল চৌধুরী নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু বরিশালে পুলিশের ২০ টন রেশনের চাল আটক: চরমোনাই মাদ্রাসায় নেওয়ার অভিযোগ ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন ঝিকরগাছায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে শীর্ষ সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর কিশোর শিক্ষার্থী আশুগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, সাংবাদিক মহলে ক্ষোভ বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনীর সদস্য পরিচয়ে ট্রেনে তল্লাশি, যাত্রীদের আতঙ্ক — ১ জন আটক কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, চাঞ্চল্য বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার

মোঃ সাইফুল ইসলাম লিংকন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার

মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার

মোঃ সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাড়ীকান্দি দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি। ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি মাদ্রাসার সহকারী মৌলভী মো. মামুন মিয়াকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. ইসমাইল হোসেন। তিনি জানান, কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরবর্তীতে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. মামুন মিয়া রাড়ীকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাদ্রাসার একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানায়, মো. মামুন মিয়া প্রায় দুই-তিন বছর আগে মাদ্রাসায় যোগদানের পর থেকেই তাদের বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিলেন। অনেক সময় তিনি শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতনও করতেন।

শিক্ষার্থীরা আরও জানায়, তার ভয়ে সবসময় আতঙ্কে থাকতে হতো। বিষয়টি একাধিকবার অন্য শিক্ষকদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানায়। ইউএনও সরেজমিনে এসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক অভিভাবক বলেন, সন্তানেরা যেন নিরাপদ পরিবেশে দ্বীনি শিক্ষা পায়—এই প্রত্যাশায় তাদের মাদ্রাসায় পাঠানো হয়। কিন্তু শিক্ষক যদি এ ধরনের অনৈতিক কাজে জড়িত থাকেন, তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিযোগে সরেজমিনে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper