
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী বিথি আক্তার চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তিনি তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে তার চাচা তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আঘাতে তার হাত ভেঙে যায় বলে দাবি করেছেন তিনি।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত চাচার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।