
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সৌন্দর্য রূপ গড়ার উদ্যোগের অংশ হিসেবে পুলিশ সুপার জনাব মোছা: ইয়াছমিন খাতুন আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিজ হাতে কৃষ্ণচূড়া ফুলের চারা রোপন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ (বানিয়াচং সার্কেল)।
পুলিশ সুপারের এই উদ্যোগের মাধ্যমে হবিগঞ্জকে একটি ফুলের বাগানের সৌন্দর্যমণ্ডিত জেলা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আরও দৃঢ় হয়েছে।