1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:১১|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন

রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে

আমার সকাল ২৪
  • আপলোডের সময় : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে

রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে

আমার সকাল ২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগের বিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ডিনদের সঙ্গে আলোচনায় বসবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দফতরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।

 

এ সময় উপ-উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
 
আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।
 

 
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।
 
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে প্রশাসন একমত। ডিনদের ডেকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
 
তিনি বলেন, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েই আছে। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠিও দিয়েছে। আমরাও শিক্ষার্থীদের চিন্তাধারার মধ্যেই আছি। আমাদের কাজ চলছে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির বাইরেও শিক্ষার্থীদের পক্ষ থেকে যে তালিকা করা হয়েছে, তা প্রশাসনকে দেয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে জানান উপ-উপাচার্য  প্রফেসর ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, হাদির মতো নেতাকে যখন দিনেদুপুরে গুলি করে পালিয়ে যাওয়া যায়, তখন আমরা সবাই আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে আমরা যারা বিপ্লবী চেতনার পক্ষে তাদের জন্য পুরো বাংলাদেশই একটা অনিরাপদ জায়গা হয়ে উঠেছে। তাই শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা সেটি আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper