1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
মোবাইল হারালে যা করতে বললেন ডিবি প্রধান - আমার সকাল ২৪ |
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| ভোর ৫:৪৪|
ব্রেকিং নিউজ:
সালথায় ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর দপ্তর চরখালি ফেরিঘাটে ভাঙন: ফেরি চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রী সাধারণ জগন্নাথপুরে গরুর বিরোধে সংঘর্ষ, ১৭টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট যশোরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে মোটরসাইকেল ভস্মীভূত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা নোয়াখালী সদর হাসপাতাল সড়কের উন্নয়ন কাজ শুরু রাজধানীতে সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, লালমনিরহাটে নেওয়া হয়েছে মঠবাড়িয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: দুই মিষ্টির দোকানকে জরিমানা, ফিলিং স্টেশনে অনিয়ম শনাক্ত রাজশাহীর পবা উপজেলায় পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গাঁজাসহ একজন আটক, নগদ টাকা জব্দ কসবা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার শিবালয়ে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল পাচারচেষ্টা, ম্যানেজারসহ ২ জন আটক ধামইরহাট থানার নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড গুলিস্তানে ফুটপাত উদ্ধার, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: মাদক কারবারি নুরু আটক রামপালে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে মুগ্ধ সবাই শেরপুর-৩ আসনে ভোট বর্জন করলেন জামায়াত প্রার্থী ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরি সভা অনুষ্ঠিত বগুড়া-৬ উপনির্বাচনে বেসরকারি ফলে বাদশার বড় জয় চাটখিলে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন আটক মতলব উত্তরে জাটকা বিক্রয় বন্ধে অভিযান, এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে জরিমানা লাউজানী হাইস্কুল মাঠে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নওগাঁর আত্রাইয়ে উদ্ভাবনভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, ভোগান্তিতে জনসাধারণ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব গৌরনদীতে ১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঝিকরগাছায় স্কাউটস দিবস পালিত চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদে অভিযান, র‍্যাব-১১ ও প্রশাসনের তদারকি ধামইরহাটে এনজিও ‘ইএসডিও’-র কার্যক্রম নিয়ে জনমনে অসন্তোষ, দৃশ্যমান কাজের বদলে অভিযোগ সভা-সেমিনারে সীমাবদ্ধ মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা উজিরপুরের সাতলা–শিবপুর সড়ক যেন মরণফাঁদ, শত বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া জ্বরের রোগীকে কুকুরের (রেবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চাঞ্চল্য মতলব দক্ষিণে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত কয়েকজন কেশবপুরে অবৈধ পেট্রোল মজুদে ব্যবসায়ীর জরিমানা বেরোবিতে একই ল্যাব দ্বিতীয়বার উদ্বোধন: সমালোচনার ঝড় লেবাননে ইসরাইলের হামলা: যুদ্ধবিরতির জন্য হুমকি, ফ্রান্সের নিন্দা রাত ১০টা থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে ৯০ শতাংশ ওষুধই কিনতে বাইরে, কী বলছে কর্তৃপক্ষ? অবৈধ জ্বালানি তেল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

মোবাইল হারালে যা করতে বললেন ডিবি প্রধান

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, জুন ৫, ২০২৪,
হারুন-অর-রশিদ
হারুন-অর-রশিদ

মোবাইল হারালে যা করতে বললেন ডিবি প্রধান

মোবাইল ফোন হারিয়ে গেলে সরাসরি চুরির মামলা করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ধর্মমন্ত্রীর চুরি হওয়া মোবাইল উদ্ধারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, “অনেকে মোবাইল চুরি হলে জিডি পর্যন্ত করতে চান না। তাদের প্রতি আমাদের অনুরোধ—মোবাইল চুরি হলে সঙ্গে সঙ্গে একটি মামলা করুন।” তিনি আরও বলেন, মোবাইল চুরি রোধে মোবাইলে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা এবং নামাজ বা জানাজায় গেলে পাঞ্জাবির পকেটে মোবাইল ফোন না রাখার পরামর্শ দেন। “কেউ জানাজা বা নামাজে দাঁড়ালে চোরেরা সুযোগ পেয়ে মোবাইল নিয়ে যায়,” তিনি যোগ করেন।

ডিবি প্রধান আরও বলেন, অনুমোদিত বিক্রয়কেন্দ্র ছাড়া অন্য কোথাও থেকে মোবাইল ফোন না কেনা, পুরানো মোবাইল ফোন না কেনা, এবং রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল বিক্রি করতে চাওয়া ব্যক্তির কাছ থেকে মোবাইল না কেনার আহ্বান জানান। মোবাইলের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত রসিদ ছাড়া মোবাইল ফোন কেনাও নিরুৎসাহিত করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, চোরাই মোবাইল ফোন কেনাবেচা দুটোই অপরাধ। চোরাই মোবাইল ফোন যার কাছ থেকে পাওয়া যাবে, তাকেও আইনের আওতায় আনা হবে।

ডিবি সাইবার উত্তর বিভাগ ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধারসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে বলে জানান হারুন অর রশীদ। মালয়েশিয়া থেকে ধর্মমন্ত্রীর ফোন উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই চক্রটি মন্ত্রী, আমলা, ভিআইপিদের টার্গেট করে দামি মোবাইল চুরি করে। পরে তারা ফোনগুলো চট্টগ্রামের রিয়াজুদ্দিন মার্কেটে পাঠিয়ে দেয়, সেখান থেকে দেশের বাইরে পাঠানো হয়।”

চট্টগ্রামের রিয়াজুদ্দিন মার্কেটকে চোরদের হোলসেল মার্কেট হিসেবে উল্লেখ করে তিনি জানান, এ বছর প্রায় ১০ হাজার মোবাইল ফোন চুরি করেছে প্রায় ৮০টি চোর চক্র।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper