
মো. আরফান আলী :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভোমরাদহে বাংলাদেশ পল্লী ফেডারেশন এর উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি সোমবার ৪০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক, কবি ও সাংবাদিক মো. আরফান আলী। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাকিব হাসান।
মো. আরফান আলী বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষ এই শীতে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। সমাজের বিত্তবানদেরও উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম, আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।