
নিউজ ডেস্ক, নির্বাচনের সকাল
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশবাসীকে ভোটকেন্দ্রে কোনো অনিয়ম ঘটলে তা রেকর্ড করে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে কোনো সুযোগ দেবেন না।”
ডা. শফিকুর রহমান আরও বলেছেন, “আপনার সামনে ঘটে যাওয়া সকল অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সাথে জড়িত। সত্য প্রকাশিত হোক, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।” এছাড়া তিনি ভোট উৎসবে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, “ফলাফল বুঝে না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ইনশাআল্লাহ।”
ভোটগ্রহণ আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।