1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:৪৩|
ব্রেকিং নিউজ:
কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

জগন্নাথপুর উপজেলা–এ ষাঁড়ের লড়াইসহ সকল প্রকার অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে তাওহিদী জনতার উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় ‘সর্বদলীয় তাওহীদি জনতা’র ব্যানারে পৌর পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে যোগ দিলে পুরো এলাকায় প্রতিবাদমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মাওলানা হাজী এমদাদুল্লাহ (শায়খে কাতিয়া)। যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা বদরুদ্দিন আলামীন, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, ওয়ালিউল্লাহ, মাওলানা হাসমত উল্লাহ খান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও ইমরান আহমদ।

বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর স্মৃতিধন্য এই অঞ্চলে কোনো ধরনের নিষ্ঠুরতা বা ইসলামবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তারা উল্লেখ করেন, বিনোদনের নামে পশুর লড়াই আয়োজন চরম অমানবিক ও বর্বরতার শামিল, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিন্দনীয়।

বক্তারা প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে জগন্নাথপুরের কোথাও ষাঁড়ের লড়াই আয়োজন করা হলে তা প্রতিহত করা হবে। এ ধরনের কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলেও সতর্ক করেন তারা। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুবাজপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল করিম ফারুকী, মাওলানা জমির উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, মাওলানা আব্দুল মুনিম কামালী, আজমল হোসেন জামি, মুফতি আকমল হোসাইন, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইউব আনসারী, আব্দুল মান্নান, কামরুল হক, হাফিজ শামসু মিয়া সুজল, মাওলানা হাফিজ ইসমাইল, মো. মামুনুর রশীদ, মাওলানা ফখর উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, মাসুম আহমদ, রিয়াজ রহমান, শাহ্ ফুজায়েল আহমদ, আল আমিনসহ অনেকে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পৌর পয়েন্টে এসে শেষ হয়। সভা থেকে আন্দোলনকে আরও বেগবান করতে আগামীকাল সকাল ১০টায় পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper