1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৩৪|
ব্রেকিং নিউজ:
নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট

চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

বিক্রম হোসাইন কাব্য
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ
চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ

বিক্রম হোসাইন কাব্য
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাকে ঘিরে নজিরবিহীন বৈষম্য, অব্যবস্থাপনা এবং রাজনীতিকরণের অভিযোগ উঠেছে। মূলধারার সক্রিয় সাংবাদিক ও একটি বৃহৎ সংগঠনের সদস্যদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘সাংবাদিক’ পরিচয়ে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করায় জেলার সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সার্কিট হাউজ অডিটোরিয়ামে প্রশিক্ষণটির উদ্বোধন করা হয়। অভিযোগ রয়েছে, আয়োজনটি গোপনীয়ভাবে শুধুমাত্র ‘চুয়াডাঙ্গা প্রেসক্লাব’ নামের একটি সংগঠনের সদস্যদের কেন্দ্র করে করা হয়েছে। অন্যদিকে ‘চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব’সহ জাতীয় গণমাধ্যমে কর্মরত অনেক সক্রিয় সাংবাদিককে এ বিষয়ে অবহিত করা হয়নি।

অনুসন্ধানে জানা গেছে, পেশাদার সাংবাদিকদের সুযোগ না দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় নেতাকর্মীদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। অংশগ্রহণকারীদের তালিকায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের কর্মী-সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি এবং জেলা জামায়াতের এক প্রচার সম্পাদকও রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সরকারি অর্থ ব্যয় করে অ-সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ বলেন, “স্থানীয় পত্রিকায় প্রশিক্ষণের খবর দেখেছি, কিন্তু আমাদের কিছুই জানানো হয়নি। সেখানে কতজন সক্রিয় মূলধারার সাংবাদিক ছিলেন, তা নিয়ে প্রশ্ন থাকবেই।”

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম বলেন, “জেলায় দুটি প্রেসক্লাব ছাড়াও অনেক সক্রিয় সাংবাদিক রয়েছেন। তাদের বাদ দিয়ে সরকারি এই আয়োজন করা গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছি।”

উপজেলা পর্যায়ের সাংবাদিকরাও একই অভিযোগ তুলেছেন। জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন হোসেন বলেন, “এটি স্পষ্ট বৈষম্য। আমাদের কিছুই জানানো হয়নি। আমরা এ অনিয়মের তদন্ত চাই।” দর্শনা প্রেসক্লাবের মনিরুজ্জামান ধীরু বলেন, “আমাদের বারবার কেন আলাদা করা হয়—এর জবাব চাই।”

আজকের পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী পিআইবি মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগে বলেন, সরকারি অর্থ ব্যয় করে রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে পিআইবি-কে জবাবদিহি করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম এক যৌথ বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সাংবাদিক সমাজ মনে করছে, স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল এবং পিআইবি-র কয়েকজন কর্মকর্তার কারণে প্রতিষ্ঠানটি বিতর্কিত হচ্ছে। বৈষম্য নিরসন না হলে পেশাদার সাংবাদিকরা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper