1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা - আমার সকাল ২৪ |
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১১|
ব্রেকিং নিউজ:
চাচার মারধরে এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ, ইউএনওর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাসভাড়া নোয়াখালীতে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক সাময়িক বহিষ্কার নেতানিয়াহুর ইরান যুদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগের মার্কিন প্রেসিডেন্টরা: কেরি নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের অভিযান: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবাসহ রাব্বি হাওলাদার আটক চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহম্মদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ ক্লিনিককে জরিমানা জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল বান্দরবান বিএডিসি কৃষি উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে দিনের পর দিন, অনুপস্থিত কর্মকর্তারা—স্থবির কৃষি সেবা নোহা মাইক্রোবাসে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক জগন্নাথপুর–শান্তিগঞ্জ–দিরাইবাসীর দীর্ঘদিনের স্বপ্ন: চন্ডিডর ব্রিজ কবে মিলবে বাস্তবতা মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর, হাত ভাঙার অভিযোগ চাচার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শিমুল চৌধুরী নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু বরিশালে পুলিশের ২০ টন রেশনের চাল আটক: চরমোনাই মাদ্রাসায় নেওয়ার অভিযোগ ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন ঝিকরগাছায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে শীর্ষ সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর কিশোর শিক্ষার্থী আশুগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, সাংবাদিক মহলে ক্ষোভ বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনীর সদস্য পরিচয়ে ট্রেনে তল্লাশি, যাত্রীদের আতঙ্ক — ১ জন আটক কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, চাঞ্চল্য বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা
চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা

চরম ক্ষতির মুখে খুলনার ভেনামি চিংড়ি চাষিরা

খুলনা অঞ্চলে সম্ভাবনাময় ভেনামি চিংড়ি চাষ হঠাৎ করেই থমকে গেছে। সরকারি নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে পোনা, খাবারসহ প্রয়োজনীয় উপকরণ আমদানি বন্ধ থাকায় প্রস্তুত পুকুরগুলো খালি পড়ে আছে। এতে বিনিয়োগ আটকে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। একই সঙ্গে উৎপাদন ও রফতানি—দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুধবার (২২ এপ্রিল) খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গত বছর যেখানে সফলভাবে ভেনামি চিংড়ির চাষ হয়েছিল, সেই ঘেরগুলো এবার নীরব। পুকুর প্রস্তুত ও পানি ব্যবস্থাপনা সম্পন্ন হলেও সরকারি অনুমোদন না থাকায় চাষ শুরু করতে পারছেন না উদ্যোক্তারা।

মৎস্য অধিদফতর সূত্রে জানা যায়, দুই দফা পাইলট প্রকল্পের পর ২০২২ সালে বাণিজ্যিকভাবে ভেনামি চিংড়ি চাষের অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ অর্থবছরে এ অঞ্চলের ২৫টি প্রতিষ্ঠান ১৫৩ হেক্টর জমিতে ১৪৪ মেট্রিক টন চিংড়ি উৎপাদন করতে সক্ষম হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে প্রয়োজনীয় উপকরণ আমদানিতে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করায় উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয় চাষি প্রসেনজিৎ বলেন, “গত বছর ভেনামি চাষ করে ভালো লাভ হয়েছিল। সেই আশায় এবারও প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে ঘের প্রস্তুত করেছি। কিন্তু পোনা ও খাবার আমদানি বন্ধ থাকায় সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন শুধু লোকসান গুনছি।”

আরেক চাষি শফিকুল ইসলাম বলেন, “ভেনামি চিংড়ি আমাদের জন্য নতুন সম্ভাবনা ছিল। উৎপাদন বেশি, বাজার ভালো—সবকিছুই অনুকূলে ছিল। কিন্তু হঠাৎ নিষেধাজ্ঞায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করাও কঠিন হয়ে গেছে।”

এ বছর খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কোথাও ভেনামি চিংড়ি চাষ না হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন এই চিংড়ির সরবরাহ কমে গেলে সরাসরি প্রভাব পড়বে দেশের রফতানি আয়ে।

বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. তরিকুল ইসলাম জহির বলেন, “ভেনামি চিংড়ি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। কিন্তু কাঁচামাল আমদানি বন্ধ থাকায় উৎপাদন শূন্যের কোঠায় নেমে এসেছে। দ্রুত সমাধান না হলে বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ধাক্কা লাগবে।”

তবে চাষিদের দাবি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুনরায় অনুমোদনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে মৎস্য অধিদফতর।

খুলনার উপপরিচালক বিপুল কুমার বাসক বলেন, “ভেনামি চিংড়ি চাষে পরিবেশগত ও বায়োসিকিউরিটি বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। এ কারণে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল। তবে চাষিদের ক্ষতি ও জাতীয় অর্থনীতির বিষয় বিবেচনায় নিয়ে নিয়ন্ত্রিতভাবে পুনরায় অনুমোদনের বিষয়ে আলোচনা চলছে।”

চলতি অর্থবছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় গলদা, বাগদা, হরিণা ও ভেনামিসহ মোট ২ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, যেখানে বাগদা বা গলদায় হেক্টরপ্রতি উৎপাদন সর্বোচ্চ ৮ টন, সেখানে ভেনামিতে তা ২৫–৩০ টন পর্যন্ত হতে পারে। ফলে এই উচ্চ ফলনশীল প্রজাতির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পুরো খাতে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নীতিগত সমাধান না এলে সম্ভাবনাময় এই খাত দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। তবে সময়মতো সিদ্ধান্ত এলে ভেনামি চিংড়ি হতে পারে দেশের রফতানি আয়ের অন্যতম বড় উৎস।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper