1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ২:১৭|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন

গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪,
গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল
গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র শিল্পীদের সেখানে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। একটি সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা হয়।

মিশা সওদাগর বলেন, “আপনাদের খুশি করতে জানাচ্ছি যে, আমাদের ডিপজল সাহেব এবার একা গাবতলী গরুর হাটের ইজারা নিয়েছেন। আমি বলেছি, ‘ভাই, আমার অনেক ছেলে-মেয়ে আছে, তাদের কাজে লাগাতে হবে।’ যাঁরা কাজ করতে চান, তাদের একটি তালিকা দেব। এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুমি আমাকে তালিকা দাও, যারা কাজ করতে আগ্রহী।”

সভায় বোটানিক্যাল গার্ডেনেও কর্মসংস্থানের প্রসঙ্গ ওঠে। মিশা বলেন, “বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজেই দিবেন। এছাড়া, আমরা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনের কাছে একটি তালিকা পাঠাব। যদি পারিশ্রমিক কমানো যায়, তবে তাঁরা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।”

এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। তিনি বলেছিলেন, “আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে, তাদের আমি চাকরি দিতে পারব।”

এই মন্তব্যের কারণে হেলেনা জাহাঙ্গীর সমালোচনার মুখে পড়েছিলেন। এবারও মিশা সওদাগরের গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়েছে।

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০ এপ্রিল সকালে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ফলাফল ঘোষণা করেন। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে চিত্রনায়িকা নিপুণ উচ্চ আদালতে রিট করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper