1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর - আমার সকাল ২৪ |
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪১|
ব্রেকিং নিউজ:
মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন

ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর

ইমন রহমান
  • আপলোডের সময় : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬,
ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর
ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর

ভোলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সর্বোচ্চ প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর

ভোলা প্রতিনিধি : ইমন রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সাত উপজেলায় ভোটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসারসহ ১০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা–লক্ষ্মীপুর–বরিশাল মহাসড়কের ভোলা অংশের পান বাজার এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

ভোলা র‍্যাবের কমান্ডার লে. রিফাত হোসেন জানান, জেলার প্রতিটি উপজেলায় র‍্যাবের টহল টিম কাজ করছে। বিশেষ করে লঞ্চ ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় এক হাজার নৌবাহিনী সদস্য, ১৪০ জন বিজিবি সদস্য, ৫৫ জন র‍্যাব সদস্য, ৩৬৬ জন কোস্টগার্ড সদস্য, এক হাজার ৬৬৭ জন পুলিশ সদস্য এবং ৭ হাজার ৯৪৫ জন আনসার সদস্য।

দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে বিশেষ জলযান ও হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় পাঁচ থেকে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বুধবার সকাল থেকে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হবে, যা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে। চারটি সংসদীয় আসনে জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখের বেশি এবং এসব আসনে ১০টি রাজনৈতিক দলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper