1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৫৩|
ব্রেকিং নিউজ:
ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন

নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,
নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ
নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জ–জগন্নাথপুর–আউশকান্দি–ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর নির্মিত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টিল ব্রিজটি আবারও দেবে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে একটি মালবাহী ট্রাক সেতুটি অতিক্রম করার সময় মাঝখানের দুটি স্টিল পাটাতন দেবে যায়। এতে রাজধানীমুখী যাত্রীবাহী বাসসহ সব ধরনের ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বর্তমানে কেবল সিএনজি ও মোটরসাইকেলের মতো হালকা যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে সীমিতভাবে চলাচল করছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ এই বেইলি ব্রিজটি গত কয়েক বছরে একাধিকবার ধসে পড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ২২ আগস্ট একটি সিমেন্টবাহী ট্রাকসহ ব্রিজটি ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপারসহ দুইজন নিহত হওয়ার ঘটনা এখনো এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করে। সেতুটিতে ১০ টনের বেশি মালবোঝাই যানবাহন চলাচলে সওজের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচল অব্যাহত রয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এখানে একটি স্থায়ী আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদিত হলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সিএনজি চালক সুজন মিয়া বলেন, ছোট গাড়ি নিয়ে কোনোভাবে যাতায়াত করা গেলেও যাত্রী নিয়ে সেতুতে উঠতে ভয় লাগে।
ঢাকাগামী ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, বছরের পর বছর ধরে শুধু অস্থায়ী মেরামত করা হচ্ছে। একটি বড় ট্রাক উঠলেই সেতু কাঁপতে থাকে। স্থায়ী সেতু নির্মাণ ছাড়া এই ভোগান্তির শেষ নেই।

এ বিষয়ে সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই পাটাতন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে। পাশাপাশি স্থায়ী আরসিসি সেতু নির্মাণের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হলেই নির্মাণকাজ শুরু হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper