
মোঃ রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৪ বোতল ফেয়ারডিল ও দেশীয় অস্ত্রসহ আলামিন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা ডিবির এসআই মোঃ ইফতে খাইরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার আলিফ লাম মিম ছাত্রাবাসের একটি কক্ষ ও পার্শ্ববর্তী ইউক্লিপ্টাস গাছের বাগানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আলামিন নিশিন্দারা চকরপাড়ার মোঃ আব্দুল মজিদের ছেলে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ১৪ বোতল ফেয়ারডিল, একটি চাইনিজ কুড়াল, দুটি হাসুয়া, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি দেশীয় চাকু এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিশেষ মাস্ক উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।