1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা - আমার সকাল ২৪ |
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৫৬|
ব্রেকিং নিউজ:
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে সাফল্য নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় ট্রাক দুর্ঘটনায় চালক গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি করার দাবি হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা তিন বছর পর তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যার রায়: দুই আসামিকে মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে আজ শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Yao Wen। ফেনীর দাগনভূঞা থানার লুট হওয়া ২১৯ পিস গুলি ১৮ মাস পর উদ্ধার তরমুজ চাষে সফলতা, আমতলীর চরে নতুন সম্ভাবনা ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা উলিপুরে বাজার মনিটরিং জোরদার, অনিয়মে ৭ ব্যবসায়ী দণ্ডিত হাওরাঞ্চলে হোমিও ঔষধের আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার বকুল সরকার জগন্নাথপুরে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সংবর্ধনা ও মতবিনিময় সভা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সংযুক্ত আরব আমিরাত-এ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত অমর একুশ গাইবান্ধায় ছাত্রনেতাদের হত্যার পরিকল্পনার প্রমাণ: গোপন টার্গেট লিস্ট ফাঁস স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিনম্র শ্রদ্ধা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টঙ্গী সরকারি কলেজের ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা আলাউদ্দিন নতুন অ্যাপে জানানো যাবে কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে আসিফ আকবরের মন্তব্য ‘ব্যক্তিগত মতামত’: বিসিবি পরিচালক বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদীর মা মারা গেছেন ‘জঙ্গি নাটক’ মামলায় পলাতকদের আত্মসমর্পণ বিজ্ঞপ্তির নির্দেশ যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে উষ্ণ অভ্যর্থনা মাদারীপুর শিবচরে দৃষ্টিনন্দন মসজিদে মুসল্লি ও দর্শনার্থীদের ভিড় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব বেতাগীতে পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী শৈলকুপার রাজনৈতিক ও মানবিক ব্যক্তিত্ব: সাবেক মেয়র খলিলুর রহমান সরাইলে একুশের প্রথম প্রহরে হট্টগোল, রুমিন ফারহানা শহীদ মিনারে ফুল দিতে পারেননি রামগঞ্জে ৫ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীর চরে নবজাতকের মরদেহ উদ্ধার বেতাগীতে ভিবিডির আয়োজন “তারুণ্যের মনে অমর একুশে” উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজের নাম দলীয় তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের মুখে উচ্চারিত হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা এবং ঢাকা আইনজীবী সমিতি-র সাবেক নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী রওশন দিল আফরোজ। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবে কর্মরত। আইন পেশা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি নিজ এলাকায় পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়া অঞ্চলের ব্রহ্মপুত্র অববাহিকার কৃষিপ্রধান জনপদে জন্ম নেওয়া রওশন দিল আফরোজ শৈশব থেকেই কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেছেন। স্থানীয়দের মতে, কৃষকের ন্যায্য অধিকার ও প্রান্তিক মানুষের দাবিদাওয়ার প্রশ্নে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার।

রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিক মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা দাবি করেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর অবস্থানে অটল ছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

আইনজীবী সমাজে সততা, ন্যায়পরায়ণতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি সমাদৃত। ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখেন। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমেও সক্রিয় রয়েছেন তিনি। মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি ময়মনসিংহ দক্ষিণের কৃষকসমাজ, নারী ও শিশু অধিকার এবং অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন।

দলীয় তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, দক্ষিণাঞ্চলে শক্তিশালী ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় পরীক্ষিত ও সংগ্রামী নেতৃত্বের বিকল্প নেই। সেই বিবেচনায় কাজী রওশন দিল আফরোজকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি এখন তৃণমূলের প্রত্যাশায় পরিণত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper