1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা - আমার সকাল ২৪ |
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৫|
ব্রেকিং নিউজ:
প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

জিহাদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা
ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

ময়মনসিংহ দক্ষিণ নারী আসনে রওশন দিল আফরোজকে চায় স্থানীয়রা

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজের নাম দলীয় তৃণমূল নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের মুখে উচ্চারিত হচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সমাজকল্যাণ সম্পাদিকা এবং ঢাকা আইনজীবী সমিতি-র সাবেক নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী রওশন দিল আফরোজ। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবে কর্মরত। আইন পেশা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি নিজ এলাকায় পরিচিত মুখ হিসেবে বিবেচিত।

ময়মনসিংহ দক্ষিণের ফুলবাড়িয়া অঞ্চলের ব্রহ্মপুত্র অববাহিকার কৃষিপ্রধান জনপদে জন্ম নেওয়া রওশন দিল আফরোজ শৈশব থেকেই কৃষক ও শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখেছেন। স্থানীয়দের মতে, কৃষকের ন্যায্য অধিকার ও প্রান্তিক মানুষের দাবিদাওয়ার প্রশ্নে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার।

রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি একাধিক মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা দাবি করেন। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি তাঁর অবস্থানে অটল ছিলেন বলে জানান সংশ্লিষ্টরা।

আইনজীবী সমাজে সততা, ন্যায়পরায়ণতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি সমাদৃত। ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ভূমিকা রাখেন। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমেও সক্রিয় রয়েছেন তিনি। মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি ময়মনসিংহ দক্ষিণের কৃষকসমাজ, নারী ও শিশু অধিকার এবং অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন।

দলীয় তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, দক্ষিণাঞ্চলে শক্তিশালী ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় পরীক্ষিত ও সংগ্রামী নেতৃত্বের বিকল্প নেই। সেই বিবেচনায় কাজী রওশন দিল আফরোজকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি এখন তৃণমূলের প্রত্যাশায় পরিণত হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper