1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন - আমার সকাল ২৪ |
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৪:৫০|
ব্রেকিং নিউজ:
দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো— সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মন্ত্রিসভায় নতুন–পুরোনোর সমন্বয়, আলোচনায় যেসব নাম বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান কক্সবাজার-১ আসনের জনগণকে সালাহউদ্দিন আহমদের কৃতজ্ঞতা বিজয়ী বিএনপিকে গণতন্ত্রী পার্টির অভিনন্দন ২৯৭ আসনের গেজেট প্রকাশ করেছে ইসি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র যশোরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায়: তারেক যুগের সূচনা মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডব, নিহত ৩৮ চট্টগ্রাম বিভাগে বিএনপির আধিপত্য, কয়েকটি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের জয় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন ধানের শীষে বিজয়ী ১৩ সুপ্রিম কোর্ট আইনজীবী রংপুরে জামায়াত জোটের তোপ, ৬ আসনের ৫টিতে সরাসরি জয় নতুন সরকারের শপথ কে পড়াবেন? মোদি ও যুক্তরাষ্ট্র বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানালেন বরিশাল বিভাগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের তালিকা বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে নিম্নরূপ— খুলনা বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীরা বিএনপিকে শুভেচ্ছা, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন অভিযোগ করলে প্রমাণের দায় অভিযোগকারীরই: নজরুল ইসলাম খান বিএনপির বিজয়ে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা আহম্মেদ সোহেল সুমন-এর জয়, পিরোজপুর-২ আসনে ধানের শীষের পুনরুত্থান চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত ঝালকাঠি-১ আসনে হেরে গেলেন জামায়াত প্রার্থী ড. ফয়জুল হক গণভোটে প্রাপ্ত তথ্যানুসারে সংশ্লিষ্ট আসনগুলোতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তুলনামূলক চিত্র নিচে দেওয়া হলো: কুমিল্লা-৩ এ কায়কোবাদ-এর ভূমিধস জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিভিন্ন আসনের বেসরকারি ফল ঘোষণা বাগেরহাটের চার আসনের ফলাফল: তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী মোবাইল অ্যাপেই রিয়েল-টাইমে জানা যাবে ভোটের ফলাফল কয়েকটি কেন্দ্রের ফল প্রকাশ, বিভিন্ন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন
নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন

নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন

নিউজ ডেস্ক, আমার সকাল ২৪ 

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান সরদার (২৯) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার অভিযোগ করেন, এলাকায় উত্তেজনার এক পর্যায়ে তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, ওসমান সরদারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম। তবে এ দুজনকে বড় ব্যবধানে পরাজিত করে আসনটিতে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper