
নিউজ ডেস্ক , আমার সকাল ২৪
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জামায়াতে ইসলামীর ৪ নম্বর নগর ইউনিয়নের আমির মাওলানা মো. হাসিনুর রহমান। স্থানীয়রা তাকে প্রথমে চিকিৎসার জন্য বনপাড়া শহরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।