1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৩:৫৪|
ব্রেকিং নিউজ:
মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন

ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা

সাজ্জাদ মাহমুদ মনির
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬,
ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা
ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা

ছাতকে মিলন–মিজানের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা

স্টাফ রিপোর্টার: সাজ্জাদ মাহমুদ মনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ক‌লিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ছাতক পৌর শহরে বিএনপির আয়োজনে এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচির শুরুতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল ও শান্তিপূর্ণ মিছিল। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ‘পরিবর্তন চাই’, ‘গণতন্ত্র চাই’, ‘ভোট দিব কিসে ধানের শীষে’, ‘মিলন-মিজান ভাই ভাই ধানের শীষে ভোট চাই’—এ ধরনের স্লোগান শহরকে মুখরিত করে।

মিছিল শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেন, “আপনার একটি মূল্যবান ভোট আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিতে পারে।” তিনি ধানের শীষ বিজয়ী হলে দক্ষিণ ছাতককে নিয়ে আলাদা উপজেলা গঠন, ছাতকের রাস্তাঘাট, শিক্ষা ও সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপদ পানির স্থায়ী সমাধানসহ গোবিন্দগঞ্জ বাজারকে মিনি শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। ঐতিহ্যবাহী জাউয়া বাজারকেও দৃষ্টিনন্দন আধুনিক বাজারে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।

ক‌লিম উদ্দিন আহমদ মিলন বলেন, যত বেশি ভোটে বিজয় নিশ্চিত হবে, তত দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব। তিনি নেতা–কর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ পরিশ্রমের আহ্বান জানান। বক্তৃতায় তিনি ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা, ১৯৯০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণ-অভ্যুত্থার এবং ২০২৪ সালে জনতার রক্তের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের পুনর্গঠন—এই ঐতিহাসিক রাজনৈতিক ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, “ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক।” তিনি সবাইকে ১২ ফেব্রুয়ারি ক‌লিম উদ্দিন আহমদ মিলনকে বিপুল ভোটে বিজয়ী করতে আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন: সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়করা জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমেদ, সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমেদ।

সমাবেশে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুব জমিয়ত বাংলাদেশ ছাতক উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ। বক্তারা সরকারের দীর্ঘদিনের অবহেলার কারণে ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নাজুক পরিস্থিতি তুলে ধরেন এবং সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে অঞ্চলটির সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper