
হবিগঞ্জ প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬টি চোরাই আইফোন উদ্ধারসহ একটি চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৪৫ মিনিটে চুনারুঘাট থানাধীন নতুন ব্রিজ গোলচত্বর এলাকার বেঙ্গল ফুড দোকানের সামনে এবং ৫ ফেব্রুয়ারি রাত ১টা ৪৫ মিনিটে নবীগঞ্জ থানাধীন গোল্ডেন প্লাজার সামনে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে চোরাইকৃত ৬টি আইফোন উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. দীব্য রায় (২৮), পিতা: দিলিপ রায়, মাতা: স্মৃতি রায়, সাং: মাধবপুর বাজার (কাপড়পট্টি), থানা: মাধবপুর।
২. মো. ইকরাম (১৮), পিতা: মো. খোরশেদ, মাতা: মৃত জোছনা বেগম, সাং: মাধবপুর বাজার ফায়ার সার্ভিস রোড, থানা: মাধবপুর।
৩. ইফতেকার হোসেন মাছুম (২২), পিতা: মৃত রমজান আলী, মাতা: রাশেদা বেগম, সাং: ইনামবাই, ইউনিয়ন: ৯নং বাউলা, থানা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনগুলো চুরি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।