
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আসন্ন ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোঃ কে এম মানিক উদ্দিন (প্রভাষক)। তিনি বর্তমানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় একটি পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
নির্বাচিত হলে মোঃ কে এম মানিক উদ্দিন সুঘাট ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বিশেষ করে রাস্তা-ঘাট, নদী ও ব্রিজ উন্নয়ন, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে তিনি বিজয়ী হয়ে সুঘাট ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। বিভিন্ন গ্রাম ও বাজারে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনছেন। তার এই প্রচারণায় এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।