বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, February 27, 2026,
বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাতিরকান্দিতে বাচ্চু মিয়াকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৮ জনের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, বাচ্চু মিয়া, রুবেল মিয়া, লায়েক মিয়া, জাবেদ, নাজিম উদ্দিন, সালাউদ্দিন, সাইমুল ও সাদেক দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি চালাচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করছে।

বক্তারা জানান, ২১ ফেব্রুয়ারি বিকেলে ছায়েদ হোসেন ও ট্রাক্টর চালক চান মিয়াকে লোহার পাইপ, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করা হয়। আহতদের ছাতক উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
খানসামায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে ট্রলি পুড়ে ছাই খানসামায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুনে ট্রলি পুড়ে ছাই

অভিযুক্ত বাচ্চু মিয়ার পরিবার দাবি করেন, সম্প্রতি তাদের মাটির গাড়ি ধুলাবালি নিষ্কাশনের পানি ব্যবহারের দাবী জানালে তাদের উপর হামলা চালানো হয় এবং বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মানববন্ধনে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন কালা মিয়া, আক্তার হোসেন, আব্দুল মমিন, সিরাজ মিয়া, মইন উদ্দিন, কাচা মিয়া মাস্টার, কাবির মাস্টার, মাওলানা জামিল, অ্যাডভোকেট সুফি ইকবাল সহ অনেকে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত