1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩৮|
ব্রেকিং নিউজ:
যশোরে আন্তঃজেলা বাইক চোরচক্রের দুই সদস্য গ্রেফতার সাবেক ছাত্রদল নেতা এ.এল.এম কাওছারের পৃষ্ঠপোষকতায় দোয়া ও ইফতার মাহফিল কক্সবাজারে আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার, ঢাকা-খুলনা মহাসড়কে মাদকবিরোধী অভিযান জোরদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২২৮ মামলা পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্কে গ্যাস লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা–ছেলের মৃত্যু শিশুদের ঝগড়ায় অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক , আমার সকাল ২৪ 

আবু বকর সিদ্দিক : ঢাকার ধামরাইয়ে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. বাবুল হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান। গ্রেপ্তারকৃত আসামি ইসপাহান (৪৫) কে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল মৌজার আরএস ৪০৮৬ নম্বর খতিয়ানভুক্ত ১৩৪১ ও ১৩৪২ দাগের ৯ শতাংশ জমি বাদী বাবুল হোসেন ক্রয়সূত্রে মালিকানা ও ভোগদখলে থাকলেও প্রতিপক্ষ দেলোয়ার, শহিদুল, ইসপাহান ও বাচ্চু মিয়াসহ একদল ব্যক্তি বিভিন্ন সময়ে জমিটি দখলের চেষ্টা করে আসছিল।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে বাদী তার দখলীয় জমি পরিদর্শনে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা লাঠি, লোহার রড, দা ও ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে সেখানে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা বাদীকে গালিগালাজ করে এবং বাধা দিলে এলোপাতাড়ি মারধর শুরু করে।

বাদীর চিৎকারে তার বড় ভাই রফিকুল ইসলাম (৬৫), ছেলে মো. সেলিম (৩২) ও ভাতিজা রাসেল (৩৪) এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

ভুক্তভোগীর পরিবার জানায়, হামলায় রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়া বাচ্চু মিয়া লোহার পাইপ দিয়ে আঘাত করলে সেলিমের ডান কাঁধে গুরুতর চোট লাগে এবং হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে। অন্য আসামিরা লাঠি ও রড দিয়ে বাদী ও তার ভাতিজাকে মারধর করে আহত করে।

এ সময় বাদীর পাঞ্জাবির পকেটে থাকা নগদ ১ লাখ ২ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জমির মালিক বাবুল হোসেন বলেন, “বাচ্চু মিয়া তার দলবল নিয়ে আমার ওপর হামলা করে। আমার ভাই ও ছেলেকে মারাত্মকভাবে জখম করেছে। এর আগেও আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper