1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩৯|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু

মেহেদী হাসান হাবিব
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু
ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু

ইসলামপুরে বিএনপির ব্যাপক গণসংযোগ: ইশতেহার নিয়ে জনতার দুয়ারে সুলতান মাহমুদ বাবু

জামালপুর জেলা প্রতিনিধি, মেহেদী হাসান হাবিব:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ (ইসলামপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন।

ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আওয়াল খান লোহানির নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মণ্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা ইসলামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী ইশতেহার ও লিফলেট তুলে দেন। এসময় বাজার এলাকায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সংক্ষিপ্ত বক্তব্যে আওয়াল খান লোহানি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ইসলামপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর কোনো বিকল্প নেই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

সাংগঠনিক সম্পাদক বিপুল মাস্টার বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper