1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
“আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১১:৪৪|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

“আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই” — শামা ওবায়েদ

মোঃ মেহেদী হাসান
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই শামা ওবায়েদ
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই শামা ওবায়েদ

“আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যুকাল পাশে থাকতে চাই”  শামা ওবায়েদ

মোঃ মেহেদী হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আপনাদের সাথে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়; এ সম্পর্ক মাটির, হৃদয়ের এবং আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই গভীর সম্পর্কের হিসাব করা সম্ভব নয়।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

শামা ওবায়েদ আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।”

নিজের প্রয়াত পিতার স্মৃতি চারণ করে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন সত্য ও ন্যায়ের পথে চলেছেন। কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি। তার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব। বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।”

সভায় সভাপতিত্ব করেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেজর (অব.) শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা

অন্যান্য উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, এজাজ কাজী, বেলায়েত হোসেন পিরু, সমাজপতি আউয়াল মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শাহজাহান শরিফ, রাজিবুল হাসান পিলি, ওহিদুল মেম্বার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, জসিম মোল্যা, লিটন কাজী, সাইফুল মুন্সি এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় করসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper