1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত - আমার সকাল ২৪ |
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ১১:৪০|
ব্রেকিং নিউজ:
৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬,
বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত
বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত

বাজারে স্বর্ণের নতুন রেকর্ড মূল্য — রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে, রোববার ১৮ জানুয়ারি থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে। তবে এ দফায় রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৪ জানুয়ারি রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৫ টাকা বাড়ানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়, যা এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি বাড়তে বা কমতে পারে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করা হয়, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৭ বার সমন্বয় হয়েছে। এর মধ্যে ৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৬৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে রুপার দাম মোট ৪ বার সমন্বয় হয়েছে, যার মধ্যে ২ বার বৃদ্ধি ও ২ বার হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ बार সমন্বয় হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার কমানো হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper