1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:৩৬|
ব্রেকিং নিউজ:
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

জিহাদুল ইসলাম (জিহাদ)
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

জিহাদুল ইসলাম (জিহাদ)
বিশেষ প্রতিনিধি (ঢাকা)

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে এ কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা

এ কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

আবেদন প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণ

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম, ভুয়া তালিকা ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।

প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদন করতে যা যা লাগবে

যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবু আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র সংগ্রহে রাখতে বলা হয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন?

পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।

প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।

সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।

১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

এদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে অর্থমন্ত্রীকে সভাপতি করে আরও ১৪ জনকে সদস্য করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদসচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব অন্তর্ভুক্ত থাকবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper