
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশিকে মাদকসহ আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
আটকরা হলেন জীবননগরের মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. রকো হোসেন (৩৫) ও মো. রাশিদুল ইসলাম (৩৬)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।
বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আটককৃতরা বর্তমানে সুস্থ রয়েছেন।