1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:১০|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত

নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,
নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশবাসীকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সবার পবিত্র দায়িত্ব। এ লক্ষ্য অর্জনে প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি ২২টি কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা থাকবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট প্রদান করতে পারেন। মাঠ পর্যায়ে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব, আত্রাই সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেক এবং ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুর রহমান।

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষ ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ—আইনি কাঠামো থেকে ব্যালট পেপার ব্যবস্থাপনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত—অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্যানেলভুক্ত সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন। সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের পৃথক প্রশিক্ষণ কর্মশালা আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper