
নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট |
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশতলী (মুজিবনগর) এলাকায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, গত ৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে আশফাক হাওলাদারের বাড়ির পেছনে অবস্থিত মৎস্য ঘেরের টিনশেড ঘরে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে অতর্কিতভাবে প্রবেশ করে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
একই পরিবারের আহত চারজন হলেন—
আহতদের দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাদী শেখ আরিফ (৩৩) বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন (ফরম নং-২৭, তারিখ ০৬ এপ্রিল ২০২৬)।
অভিযুক্ত হিসেবে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৮–১০ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বায়েজিদ হাওলাদার, মুজাহিদ হাওলাদার, সফিক ফকির, সরদার রকি, ইব্রাহিম শেখ, শেখ সেলিম, মতিন হাওলাদার।
মামলাটি দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।