1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি - আমার সকাল ২৪ |
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:১৩|
ব্রেকিং নিউজ:
জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Test ফরিদপুরে ইজিবাইক চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার কালীগঞ্জে রেললাইনের পাশে যুবকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাই আইডিয়াল বিএম কলেজের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সৌন্দর্য বর্ধন ও কৃষ্ণচূড়া রোপণ নোয়াখালী-বেগমগঞ্জে শিশুমৃত্যু: নার্সের অবহেলা অভিযোগে উত্তেজনা সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত চট্টগ্রামে আবারও ভূমিকম্প শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বিরোধ, হামলায় আহত ২ রাজশাহী শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় সাব্বির হত্যার প্রধান আসামি ৫ ঘণ্টায় গ্রেফতার সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর পুনরায় গ্রেফতারের নির্দেশ কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ: ১০ জন দগ্ধ, লাইসেন্স নেই প্রতিষ্ঠানের ঢাকায় হাসপাতালে ভর্তি নাছির চৌধুরী-কে দেখতে দুই মন্ত্রী চৌগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ডা. ফরিদ বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক গ্রেফতার সাভার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযান: ছিনতাই ও মাদক চক্রের ৪ সদস্য আটক হবিগঞ্জে বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ৩ মাদক কারবারি আটক জগন্নাথপুরে নবনির্বাচিত এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা ঝিকরগাছা বাজারে এমপি ডা: ফরিদ’র জিরো টলারেন্স ঘোষণা তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ ওসমানীনগরে মোবাইল কোর্টে ৭ ব্যবসায়ীর জরিমানা বান্দরবানে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু নওগাঁয়ে দুর্নীতি ও মাদক রুখতে প্রশাসন-পুলিশ সর্বদা তৎপর ফরিদপুরে রমজান উপলক্ষে ট্রাফিক ও মার্কেট পরিদর্শন পুলিশের পাঁচথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষকদের সঙ্গে বগুড়া-৫ এমপির সৌজন্য সাক্ষাৎ ঢাকা-ভাঙ্গা রুটে চাঁদাবাজি বন্ধে এমপি হানজালার অভিযান ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী গ্রেফতার বেতাগীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি ও মাদক রোধে ‘জিরো টলারেন্স’ নীতি: জিএম সিরাজ এমপি রাজারহাটে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গুলিস্তানে ট্রাফিক বিশৃঙ্খলা, টিআই’র বিরুদ্ধে অবহেলার অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের দেয়াল লেখন কর্মসূচি হাসপাতাল থেকে সড়ক—নিজেই পরিচ্ছন্নতা অভিযানে এমপি সালেহী রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক সদকাতুল ফিতরের আদায়ের সঠিক হিসাব নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা

সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি

মোঃ মাফিরুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬,
সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি
সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি

সরকার পরিবর্তন, প্রশাসনে রদবদল—যোগ্যদের দায়িত্বে বসানোর দাবি

মোঃ মাফিরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের পর বিভিন্ন সেক্টরে কর্মকর্তাদের বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ প্রসঙ্গে নিজস্ব মন্তব্য করেছেন ‘আমার সকাল ২৪’ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাফিরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতায় যে সরকারই ক্ষমতায় আসে, তাদের নীতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা একটি স্বাভাবিক প্রক্রিয়া। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই নির্বাচনের পর নবগঠিত সরকার বিভিন্ন সেক্টরে এ ধরনের পরিবর্তন আনে।

তবে প্রশাসনিক পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে—দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব প্রদান। বিশেষ করে অর্থনীতি ও আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর নিয়োগ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী গভর্নরের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার থেকে ৩৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল বলে উল্লেখ করা হচ্ছে। তিনি তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলেও মত প্রকাশ করেন অনেকে। কিন্তু তাকে যেভাবে অপসারণ করা হয়েছে, তা দুঃখজনক ও অমর্যাদাকর বলে মন্তব্য করেন মাফিরুল ইসলাম। তিনি বলেন, সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিকে তার যোগ্যতার মর্যাদা দেওয়া রাষ্ট্রের কর্তব্য।

নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী হওয়ায় বিষয়টি সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো গার্মেন্টস ব্যবসায়ী থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ পেলেন—এমন মন্তব্যও উঠে এসেছে বিভিন্ন মহলে।

এ বিষয়ে মাফিরুল ইসলাম বলেন, বিএনপি সরকার যদি পূর্বের গভর্নরের তুলনায় অধিক যোগ্য ও উচ্চশিক্ষিত ব্যক্তিকে নিয়োগ দিত, তাহলে সংবাদমাধ্যমের শিরোনাম হতে পারত—
“বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অধিক ডিগ্রিধারী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর নিয়োগ দিল বিএনপি সরকার।”

তিনি আরও বলেন, আমরা এমন ইতিবাচক শিরোনামই প্রত্যাশা করি। যে সেক্টরেই কর্মকর্তা বদলি করা হোক না কেন, সেখানে পূর্বের কর্মকর্তার চেয়ে অধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত। যোগ্যদের যোগ্য স্থানে বসিয়ে সরকার দেশের পরিবর্তন ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper