1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর - আমার সকাল ২৪ |
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:২৮|
ব্রেকিং নিউজ:
মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর

বিক্রম হোসাইন কাব্য
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর
নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর

নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: সভাপতি শামীম, সম্পাদক সোহানুর

বিক্রম হোসাইন কাব্য, চুয়াডাঙ্গা

আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নতুনপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের ২০২৬-২৭ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের যুব সমাজের প্রত্যক্ষ ভোটে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতি বছর রমজান মাসের প্রথম শুক্রবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করে আসছে। নিয়ম অনুযায়ী প্রথম রমজানে বিদায়ী কমিটির মেয়াদ শেষ হয় এবং পরবর্তী শুক্রবারে সাধারণ সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি সোহানুর রহমান লিফাত।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মো. বিদ্যুৎ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জীবন মিয়া, ক্যাশিয়ার মো. ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আহাদ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম প্রচার সম্পাদক মো. সাকিব, ক্রীড়া সম্পাদক মো. ইকরাম ও মো. জিহাদ এবং সাংস্কৃতিক সম্পাদক সালেকিন মিয়া ও রিকন মিয়া।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সংগঠনটি কোনো রাজনৈতিক স্বার্থে নয়; বরং এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি নতুনপাড়া গ্রামে আস্থার প্রতীক হয়ে উঠেছে।

আগামীতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper