1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা - আমার সকাল ২৪ |
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৪:২৯|
ব্রেকিং নিউজ:
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত ৮ নং সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জনাব মোঃ প্রভাষক কে এম মানিক উদ্দিন। আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালামাল উদ্ধার, ট্রাকসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার রাজধানীর বনানীতে বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায় মানববন্ধন আখাউড়ায় অটোরিকশা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ভোরের আলোয় রমনা বটমূলে নির্ভয়ের নববর্ষ পহেলা বৈশাখ: মুখ্যমন্ত্রী ফজলুল হকের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাঙালির নবজাগরণ শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

মোঃ জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা
বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

বরগুনার গৌরীচন্নায় বাউন্ডারির ভেতরে আটকে পড়েছে শহীদ মিনারে শ্রদ্ধা

মোঃ জাহিদুল ইসলাম
বরগুনা জেলা প্রতিনিধি

আর মাত্র একদিন পর ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের প্রস্তুতি চলছে। তবে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজারে নির্মিত শহীদ মিনারটি কয়েক বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইউনিয়ন ভূমি অফিস শহীদ মিনারটিকে নিজেদের বাউন্ডারি ওয়ালের ভেতরে রেখে দেওয়ায় সেখানে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে।

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯১টি দেশে দিনটি পালিত হয়ে আসছে। এ প্রেক্ষাপটে ২০০৩ সালে গৌরীচন্না বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বাজারের ভূমি অফিসের পূর্ব পাশে এবং বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এরপর প্রতিবছর সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হতো।

তবে ২০১৯ সালে ফুলঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস কর্তৃপক্ষ শহীদ মিনারটিকে নিজেদের সীমানার ভেতরে রেখে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। ফলে শহীদ মিনারে যাওয়ার কোনো পথ খোলা নেই। অন্যদিকে বাজারের কিছু ব্যবসায়ী সেখানে আবর্জনা ফেলায় মিনারটি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা ও ব্যবসায়ী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, একসময় গৌরীচন্না বাজারে মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর কোনো শহীদ মিনার ছিল না। তিনি, প্রয়াত প্রবাসী জসীম উদ্দিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে এটি নির্মাণ করেন। ভূমি অফিসকে মিনারটি বাইরে রেখে বাউন্ডারি নির্মাণের অনুরোধ করা হলেও তা মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, অমর একুশে ফেব্রুয়ারিতে তারা নিয়মিত শহীদ মিনারে শ্রদ্ধা জানাতেন। ভূমি অফিসের সিদ্ধান্তের কারণে এখন সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বাউন্ডারি সরিয়ে সবার জন্য মিনার উন্মুক্ত করার দাবি জানান তিনি।

বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন বলেন, ভূমি অফিস কর্তৃপক্ষের উচিত দ্রুত বাউন্ডারি সরিয়ে নিয়ে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন।

বরগুনা জেলা গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব বিষয়টি অতি দ্রুত তদন্ত করে সমস্যা সমাধানের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ২১ ফেব্রুয়ারির আগেই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper