
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে তাঁদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।