1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত - আমার সকাল ২৪ |
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:০৩|
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়া দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি নাদিমের উপর হামলা নওগাঁর আত্রাইয়ে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝিকরগাছার কাউরিয়ায় জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী সমাবেশ টিউবওয়েল ও সাধারণ মোটরে পানি না ওঠায় জনজীবনে চরম ভোগান্তি রাজশাহীর সীমান্ত থেকে অস্ত্রের চালান জব্দ শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত আলোচিত গণধর্ষণ মামলায় প্রধান আসামি হিরোন গ্রেপ্তার বান্দরবানে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র‍্যালি সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক তারাবি নামাজের নিয়ম, নিয়ত ও দোয়া দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৭,৬৪০ টাকা জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, চলছে মহড়া ও প্যারেড সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের ঢাকা–১৮ আসনে এনসিপি প্রার্থীর রঙিন ব্যানার: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৬টি চোরাই আইফোনসহ ৩ জন আটক তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ ’ ক্যাম্পেইন পার্বতীপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের নিরাপত্তা জোরদার: পুলিশ ও যৌথবাহিনীর তল্লাশী অভিযান উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাবো — ডা. শফিকুর রহমান  স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালায় শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় পিআইবি প্রশিক্ষণে বৈষম্য ও রাজনীতিকরণের অভিযোগ, ক্ষুব্ধ সাংবাদিক সমাজ ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মেলান্দহে ধানের শীষের পক্ষে শিউলি আক্তারের উঠান বৈঠক, নারী ভোটারদের ঢল বিজয়নগরে পুলিশের পৃথক অভিযানে ১১৮০ ইয়াবা ও ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৫ দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ছাগলনাইয়ায় গণভোট ও জুলাই জাতীয় সনদ বিষয়ে সচেতনতামূলক আলাপ বিয়ের প্রলোভনে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সিরাজগঞ্জ-৩ নির্বাচনি এলাকার পরিচিতি লালমনিরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে মহিষখোচায় বিশাল জনসভা পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশি আটক, নির্যাতনের অভিযোগ নান্দাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় আনোয়ারুল ইসলাম চানের নান্দাইলে ভোট গ্রহণ ও গণভোট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বান্দরবানে ইজিবি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, পৌরসভার কর্মকর্তাদের দায় প্রশ্নবিদ্ধ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ঝিকরগাছায় জামায়াত প্রার্থীর পক্ষে লয়ার্স কাউন্সিলের গণসংযোগ

শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

বিক্রম হোসাইন কাব্য
  • আপলোডের সময় : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬,

শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

বিক্রম হোসাইন কাব্য (চুয়াডাঙ্গা) :

ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী ও বনভোজন–২০২৬ জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ (PKSF)-এর সহযোগিতায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (RAISE) প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি কেবল একটি ঋণদানকারী সংস্থা নয়; এটি মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম। বর্তমানে সংস্থার কার্যক্রম চারটি জেলায় বিস্তৃত হয়েছে। ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে এবং RAISE প্রকল্পের আওতায় এক হাজার বেকার যুবককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করাই সংস্থার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। চারটি জেলায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা, ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং RAISE প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়।

বক্তব্য রাখতে গিয়ে ইমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ জনগোষ্ঠীই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চালিকাশক্তি। এ ধরনের বার্ষিক মিলনমেলা মাঠপর্যায়ের কাজের গতি বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বয় জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

দিনব্যাপী আয়োজনে সংস্থার সাধারণ পরিষদের সদস্য তৌফিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপক ও মাঠপর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper