
পটুয়াখালী–২ (বাউফল) আসনে আজ এক ঐতিহাসিক ও শৃঙ্খলাবদ্ধ জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ড. শফিকুল ইসলাম মাসুদ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত এই সমাবেশে বাউফলের মানুষ গণরায়ের মাধ্যমে পরিবর্তনের আগ্রহ ও সমর্থন প্রকাশ করেছেন।
সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং এটি ছিল শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়—এটি ছিল মানুষের আশা, বিশ্বাস ও ন্যায়ের পক্ষে গণরায়ের প্রকাশ। জনসমাবেশটি স্পষ্ট করে দিয়েছে, বাউফল এখন সৎ ও যোগ্য নেতৃত্ব চায়, আর পিছনে ফিরে তাকাতে চায় না।
মোঃ শামিম, পটুয়াখালী জেলা প্রতিনিধি, জানান, “দাঁড়িপাল্লা জনগণের প্রতীক, ন্যায়ের প্রতীক। ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত।”