1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ শাহীনুর ইসলাম শাহীনের অশ্রুসিক্ত বিদায় - আমার সকাল ২৪ |
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:০৪|
ব্রেকিং নিউজ:
৭ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার ঢাকায় যশোর সাংবাদিকদের প্রথম ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে এলপিজি গ্যাসের বাজারে নৈরাজ্য নির্বাচনের আগে অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তারেক রহমান তালমা বাজারে রমজান প্রস্তুতি: মোবাইল কোর্টে দুই ব্যবসায়ী জরিমানা ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সকল মানুষকে নিয়ে কাজ করবেন নূরুল ইসলাম বুলবুল জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ফেস্টুন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ঝিনাইগাতীতে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় মাওলানা আব্দুল আলিমের আয়োজনে গণ ইফতার মাহফিল ফরিদপুর-এ যুবককে কুপিয়ে হত্যা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে জামালপুরে মানববন্ধন আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ভাঙ্গুড়ায় সরকারি খাল ভরাটের অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ শাহীনুর ইসলাম শাহীনের অশ্রুসিক্ত বিদায়

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : সোমবার, অক্টোবর ২০, ২০২৫,

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ শাহীনুর ইসলাম শাহীনের অশ্রুসিক্ত বিদায়

শাহ্ ফুজায়েল আহমদ
স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয়, সৎ ও মানবিক চিকিৎসক ডাঃ শাহীনুর ইসলাম শাহীন বদলি জনিত কারণে কর্মস্থল ত্যাগ করতে যাচ্ছেন। তার বিদায় উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানান।

শনিবার বিকাল ৩টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীদের চোখে জল দেখা যায়। দীর্ঘদিন ধরে সহযোগী, পরামর্শক ও সহমর্মী হিসাবে সবার হৃদয়ে স্থান করে নেওয়া এই চিকিৎসকের বিদায়ে চারদিকে নেমে আসে গভীর বিষণ্নতা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়ের উপস্থিতিতে, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বদরুদ্দোজা উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন—
“ডাঃ শাহীনুর ইসলাম শাহীন শুধু একজন চিকিৎসক নন; তিনি ছিলেন আমাদের পরম বন্ধু, নিবেদিতপ্রাণ স্বাস্থ্যসেবক এবং রোগীর প্রকৃত অভিভাবক।”

তারা আরও বলেন, নতুন কর্মস্থলেও তিনি মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং অচিরেই পদোন্নতির মাধ্যমে আরও এগিয়ে যাবেন বলে তাদের প্রত্যাশা।

বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ডাঃ শাহীন বলেন—
“জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এখানকার কর্মকর্তা, কর্মচারী, নার্স, মিডওয়াইফ ও জগন্নাথপুরবাসীর ভালোবাসা আমি কখনই ভুলতে পারব না। এই ভালোবাসার পেছনে কাজ করেছে আমার কর্মজীবনে সততা ও নিষ্ঠার প্রতিফলন।”

অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপস্থিত সবাই ডাঃ শাহীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তার বিদায়ে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে নেমে আসে আবেগঘন নীরবতা, যা উপস্থিত সকলের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper