1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ইসরাইলিদের ভয়ংকর পরিকল্পনা! আল-আকসা ভেঙে টেম্পল বানাতে চায়, ফিলিস্তিনের কড়া সতর্কবার্তা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:১৭|
ব্রেকিং নিউজ:
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরস্কে স্কুলে ঢুকে ছাত্রের গুলি, শিক্ষকসহ নিহত ৯ ঝিকরগাছায় নবাগত ইউএনওকে শিক্ষক–কর্মচারী সমিতির ফুলেল শুভেচ্ছা নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ৩ কেজি গাঁজাসহ আটক ১ নোয়াখালীতে বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার নবীনগরে কোমল পানীয়তে রাসায়নিক মিশিয়ে কিশোর হত্যা অভিযোগ, আটক ১ নোয়াখালীতে অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ মঠবাড়িয়ায় কেন্দ্রীয় মন্দিরের পেছনের খাল দখল ও দূষণে জনদুর্ভোগ চরমে কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, উদ্বেগ পরিবেশবিদদের বেতন কম, প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমিয়ে তরুণী—চীনে ভাইরাল ঘটনা ঝিকরগাছার হাজিরবাগে ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, এক ব্যক্তি অর্থদণ্ডিত ঢাবির বাস দুর্ঘটনায় আহত ৮, রাজধানীতে চাঞ্চল্য মার্কিন অবরোধে হরমুজে ফিরে গেল ট্যাংকার ‘রিচ স্টারি’ বরগুনা সদর উপজেলার কালিরতবক থেকে ফরাজির পোল পর্যন্ত রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নলজুর নদীর সেতু দেবে যাওয়ায় সুনামগঞ্জ–জগন্নাথপুর–ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ নোয়াখালীর কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে বিপুল বিদেশি মদ উদ্ধার, আটক ১ নোয়াখালীতে ইয়াবাসহ ব্যক্তি আটক সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল ও অস্ত্রসহ আলামিন গ্রেফতার বানারীপাড়ায় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায় অপরাধ দমনে সাফল্য: বরিশাল জেলা পুলিশের ২২ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে তাওহিদী জনতার গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল নওগাঁর ধামইরহাটে ছাত্রদলের নববর্ষ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ, প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ইতিহাসের সাক্ষী দুরমুঠ মেলা! তিন শতাব্দী ধরে ঐতিহ্যের মিলনমেলা নান্দাইলে নবনিযুক্ত ওসির সঙ্গে সাংবাদিকদের পরিচয় পর্ব ও মতবিনিময় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন পবা উপজেলার ৫ নং হড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত মেলান্দহে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ ডিবির অভিযানে তুরাগে বিপুল মোবাইল ও যন্ত্রাংশসহ ৩ জন গ্রেফতার চাঁদপুরে লঞ্চে শিশুর প্রতি নির্যাতনের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক র‍্যাবের হাতে আটক বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা যশোরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ইয়াবাসহ নারী আটক: মোংলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য রামপালে মৎস্য ঘের বিরোধে সশস্ত্র হামলা, একই পরিবারের ৪ জন আহত

ইসরাইলিদের ভয়ংকর পরিকল্পনা! আল-আকসা ভেঙে টেম্পল বানাতে চায়, ফিলিস্তিনের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, এপ্রিল ১৯, ২০২৫,
ইসরাইলিদের ভয়ংকর পরিকল্পনা! আল-আকসা ভেঙে টেম্পল বানাতে চায় ফিলিস্তিনের কড়া সতর্কবার্তা
ইসরাইলিদের ভয়ংকর পরিকল্পনা! আল-আকসা ভেঙে টেম্পল বানাতে চায় ফিলিস্তিনের কড়া সতর্কবার্তা

ইসরাইলিদের ভয়ংকর পরিকল্পনা! আল-আকসা ভেঙে টেম্পল বানাতে চায়, ফিলিস্তিনের কড়া সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আমার সকাল

ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দখলদার ইসরায়েলি সেটেলাররা (অবৈধ বসতি স্থাপনকারী) জেরুজালেমের ঐতিহাসিক ও মুসলিমদের প্রথম কিবলা, তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে একটি ইহুদি ধর্মীয় টেম্পল (Third Temple) নির্মাণের পরিকল্পনা করছে।

আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, হিব্রু ভাষার বিভিন্ন সামাজিক ও অনলাইন প্ল্যাটফর্মে ইসরায়েলি সেটেলারদের সংগঠনগুলো এই পরিকল্পনা নিয়ে সরব। তারা প্রকাশ্যেই বলছে, আল-আকসা ভেঙে সেখানে নতুন টেম্পল নির্মাণ করা হবে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়,

“আমরা এই পরিকল্পনাকে অধিকৃত জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানে পরিকল্পিত উসকানি হিসেবে বিবেচনা করছি।”

বিবৃতিতে তারা জাতিসংঘআন্তর্জাতিক সম্প্রদায়কে এই হুমকি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে। তারা বলেছে,

“আন্তর্জাতিক আইনের আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে এই উসকানি বন্ধ হয় এবং ধর্মীয় স্থানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

ইহুদিদের ‘থার্ড টেম্পল’ পরিকল্পনা

ইহুদিদের বিশ্বাস, যেখানে আজ আল-আকসা মসজিদ অবস্থিত, সেখানেই একসময় তাদের “ফার্স্ট টেম্পল” ও “সেকেন্ড টেম্পল” ছিল। তারা মনে করে প্রায় তিন হাজার বছর আগে হজরত সুলাইমান (আ.) এই স্থানে প্রথম টেম্পল নির্মাণ করেছিলেন, যেটি পরে ব্যাবিলনীয়রা ধ্বংস করে।

তাদের বিশ্বাস অনুযায়ী, এখানেই নবী ইব্রাহিম (আ.) তার পুত্র ইসমাইল (আ.) কে উৎসর্গ করতে নিয়ে গিয়েছিলেন। তাই তারা এই স্থানে আবার ‘থার্ড টেম্পল’ নির্মাণের স্বপ্ন দেখছে।

ইসলাম ধর্ম অনুযায়ী

আল-আকসা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। ১৯৬৭ সালে ইসরায়েল এটি দখলে নেয়, কিন্তু চুক্তি অনুযায়ী এখানে শুধু মুসলমানরা প্রার্থনা করতে পারে। ইহুদিদের প্রবেশের অনুমতি থাকলেও তারা কোনো ধর্মীয় আচার পালন করতে পারে না।

বাস্তব চিত্র আরও ভয়াবহ

তবে বাস্তবতা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলি সেটেলাররা বারবার আল-আকসায় জোর করে প্রবেশ করছে, এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে প্রার্থনাও করছে। তাদের এই কর্মকাণ্ডে সহায়তা করছে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

গত সপ্তাহেও কয়েক ডজন ইসরায়েলি সেটেলার জোর করে মসজিদে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে, যা চুক্তি লঙ্ঘনের পাশাপাশি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper