
হবিগঞ্জ, মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ কৌশলে পরিচালিত অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি জানান, আজ সকাল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে জনতা ব্যাংক এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে মোঃ সানাউল হক (৩৫), পিতা- সদিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে অবৈধ মাদক পাচারকালে **৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন আছে।