1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৮|
ব্রেকিং নিউজ:
ভারতীয় হাইকমিশনারের বার্তা: বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নে কাজ করবে ভারত আইনমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে: ইরানের আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংস হবিগঞ্জ-৩ আসনের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ নিয়োগপ্রাপ্ত নীলফামারী থেকে খবর: গোয়েন্দা অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ মুগদায় ১ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রী ও স্কুলপড়ুয়া সন্তানকে বেঁধে নির্যাতনের অভিযোগে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার যশোর জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী হিসেবে আলোচনায় খালেদুর রশীদ ঝলক দক্ষিণ সুরমা থেকে নারীসহ আটক ৩, ৪০০ পিস ইয়াবা জব্দ সিলেটে কিশোর গ্যাংয়ের আরও ৬ সদস্য গ্রেপ্তার জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

নিউজ রিপোর্ট শাহ্ ফুজায়েল আহমদ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টসংলগ্ন ছিক্কা মসজিদ মার্কেটে শুক্রবার ভোররাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই ১১টি দোকানে, যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন—এ ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা প্রথমে ধোঁয়া ও আগুন দেখে ছুটে এসে নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ রয়েছে—নিকটবর্তী জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছেনি, যা এলাকাবাসীর ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর থানার ওসি’র নির্দেশে এসআই দীপঙ্কর হাওলাদার, সঙ্গীয় ফোর্স, গণমাধ্যমকর্মী, বাজার সেক্রেটারি বিলাল আহমদসহ বিভিন্ন শ্রেণির মানুষ আগুন নেভাতে চেষ্টা চালান। পরে সিলেটের বিশ্বনাথ ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রচেষ্টার মাধ্যমে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দূরত্ব মাত্র ২ কিলোমিটার, তবুও তারা না পৌঁছানোয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ—আগেও বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের সময় দেরিতে পৌঁছানো বা অজুহাত দেখানোর ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম বলেন,
“স্টেশন থেকেই আগুন দেখতে পেয়েছি। কিন্তু পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ ব্রিজের কারণে সেখানে যেতে পারিনি। খবর পাওয়ামাত্র বিশ্বনাথ ইউনিটকে জানিয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন—অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দ্রুত সংস্কার ও সমন্বয় না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper