প্রাইভেটকার হতে চোরাচালানকৃত মালামাল উদ্ধারসহ ২ চোরাকারবারি গ্রেফতার
মস্তু মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে আনা চোরাচালানকৃত ভারতীয় চকলেট উদ্ধারসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৪ এপ্রিল ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
- Nestle Kitkat 4 Fingers: ১,১০০ পিস
- Softer Bar: ৪০০ পিস
- Dairy Milk Chocolate: ৪৮০ পিস
- Snickers: ৭২০ পিস
- BENZO: ১৮ প্যাকেট (প্রতি প্যাকেটে ৬৬ পিস) মোট ১,১৮৮ পিস
- Mentos: ১৮ প্যাকেট (প্রতি প্যাকেটে ৩০ পিস) মোট ৫৪০ পিস
উদ্ধারকৃত সর্বমোট ৪,৪২৮ পিস ভারতীয় চকলেট জব্দ করা হয়। এ সময় দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. দেওয়ান আনিছ (২৬), পিতা- মৃত দেওয়ান জামাল, মাতা- আলাতুল বেগম, সাং- চৌধুরীপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
২. নুরুজ্জামান (৪৪), পিতা- মো. বাদশা মিয়া, মাতা- মনোয়ারা বেগম, সাং- ব্রাহ্মনন্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।